কবিতাগুচ্ছ: লবণ একাদশ। বিজয় দে।
লবণ একাদশ ( বাকি অংশ ) বিজয় দে প্রয়োজনীয় পরবর্তী মন যা বলছে বলুক হৃদয়ের পরবর্তী লাইনগুলি আমাদের লিখে রাখা দরকার সন্ধেবেলা যে - কথাই হোক রাত্রির পরবর্তী লাইনগুলি আমাদের লিখে ফেলা দরকার ক্ষুধা যা বলছে বলুক লবণের পরবর্তী লাইনগুলি আমাদের লিখে ফেলা দরকার আমি যেখানেই থাকিনা কেন আমার পরবর্তী লাইনগুলি এখনই লিখে রাখা দরকার আমাদের রান্নাঘরে প্রাতঃস্মরণীয় যে লবণের কৌটোটি আছে ...