ধারাবাহিক উপন্যাস
গোসানী মঙ্গল অবলম্বনে রঙ্গন রায় আগে যা ঘটেছিলঃ দেবী চন্ডী শিবের কাছে বর চাইলেন, প্রাগজ্যোতিষপুরের পশ্চিমে অরাজক অংশে আবার সুশাসকের অধীনে রাজত্ব স্থাপিত হোক। সেখানে তিনিই হবেন প্রধান দেবী। স্ত্রী'র প্রতি অনুরাগে শিব বললেন 'তথাস্তু'। জামবাড়ি গ্রামের ধর্মনিষ্ঠ দম্পতি ভক্তিশ্বর ও অঙ্গনা স্বপ্নাদিষ্ট হলেন চন্ডীপুজোর জন্য। দ্বিতীয় পর্ব জামবাড়ী গ্রাম, প্রাগজ্যোতিষপুরের পশ্চিম ভাগ ঊষালগ্ন সদ্য শেষ হয়েছে। আলো ফুটে গেছে বিহানের। দূর শৈলশিখরের কোণ থেকে উঁকি দেওয়া সূর্য এখন প্রকাশ্য। প্রতিটি বৃক্ষে পাখিদের কিচিরমিচির সমগ্র জামবাড়ীর নিদ্রা ভাঙিয়ে দিয়েছে। গ্রাম জেগে যাওয়া মানে কর্মব্যস্ততারও সূত্রপাত। ইতিমধ্যে গৃহস্থ বাড়ির রমণীরা উঠোন পরিচ্ছন্ন করে, গতরাতের বস্ত্রখণ্ড ত্যাগ করে ফেলেছে। পুরুষেরা কেউ কেউ কর্ষণক্ষেত্রে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। যাদের জীবিকা মৎস আহরণ, তারা জাল, জাখোই প্রভৃতি সাবধানে গুছিয়ে প্রস্তুত। গতরাতের ভেজানো তণ্ডুল সিদ্ধকে কাঁচামরিচ ও পেঁয়াজ সহযোগে আহার করেই সকলে বেরিয়ে পড়বে। এমন সময়ে গ্রামের প্রধান পথ দিয়ে মহ...

শেষমেস
ReplyDelete